বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে : এ্যানি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, তাদের টাকা কি শেষ হয়েছে, দেশ থেকে সবাই কি চলে গেছে, তারা বাড়ি ঘর তো রেখে গেছে, জায়গা জমি তো রেখে গেছে। গতকালের চিত্রটাতো সবাই লাইভে দেখেছেন। এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এ দেশে ছাত্র-জনতার আন্দোলন ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেন্টিমেন্ট। সেটি জাগ্রত হয়েছে এখন। তারা যে অত্যাচার-নির্যাতন করেছে তার জন্য হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও নিষিদ্ধ হবে।’

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে পৌর শহীদ স্মৃতি অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, এই হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। সেই হাসিনার বিচার কি তাহলে হবে না? না, ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না। একটা নির্বাচন যদি হয়, যদি বিচার হয়, অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদেরও দাবি। এটা আমরা চাই।

তিনি আরও বলেন, আমরা ছাত্র-জনতার আন্দোলনে ছিলাম। জেল খেটেছি। সুতরাং, সবাই মিলে আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এই ওয়াদা ও টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি।

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি অ্যাকাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন ও লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়াসহ অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে : এ্যানি

আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫