রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার সাময়িকভাবে ফ্রিজ (জমা-উত্তোলন নিষিদ্ধ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র।সূত্র জানায়, বর্তমানে লকারে কোনো নতুন সম্পদ জমা দেওয়া বা আগের সম্পদ উত্তোলন করা যাচ্ছে না। দুদক মনে করছে, এসব বিশেষ লকারে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ ও সম্পদ জমা থাকতে পারে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে লকারগুলো ফ্রিজ করার অনুরোধ জানান। চিঠিতে উল্লেখ করা হয়, ২৬ জানুয়ারি আদালতের অনুমতিক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট তল্লাশি চালানো হয়।

তল্লাশি করে অভিযোগ সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর জমাকৃত তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।

তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, অন্য কর্মকর্তারাও সিলগালা করা সেইফ ডিপোজিট রেখেছেন, যেখানে আরও অপ্রদর্শিত সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।দুদক জানায়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। গত ৩০ জানুয়ারি অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যানের বৈঠকে এসব সম্পদ সাময়িকভাবে ফ্রিজের বিষয়ে আলোচনা হয় এবং অর্থ উপদেষ্টা এতে সম্মতি দেন।

এ পরিপ্রেক্ষিতে, কেউ যাতে লকার থেকে সম্পদ বের করতে না পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ

আপডেট সময় : ০৫:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫