বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না : কায়কোবাদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ণ, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদী আওয়ামীলীগকে বাংলার জমিনে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলার ১৫৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ছাত্র একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘‘স্বপ্নের মুরাদনগর, তরুন প্রজন্মের ভাবনা’’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে পতনের মধ্যদিয়ে আল্লাহ তাদের বিচার করেছে, তাদের আরো বিচার হবে। এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জালেম সরকার বিদায় নিয়েছে ঠিক কিন্তু এখন আমাদেরকে আরো একটা আন্দোলন করতে হবে, সেই আন্দোলন হলো সমাজের চাঁদাবাজ, দখলবাজ, মাদকের বিরুদ্ধে।

এ সময় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কিছু ছাত্র প্রতিনিধিদেরকে ওমরাহ হজ করানোর ঘোষনা দিয়েছেন বিএনপির বর্ষীয়ান এই নেতা।

এ সময় তিনি মুরাদনগরের সকল দরিদ্র শিক্ষার্থীদের জন্য অর্ধকোটি টাকা দিয়ে একটি ফান্ড গঠনের ঘোষনা দিয়েছেন সাবেক এমপি কায়কোবাদ।

সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরফিন। এ সময় আরো বক্তব্য দেন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাধন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের, ৮ম শ্রেনির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমূখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না : কায়কোবাদ

আপডেট সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ণ, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫