বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ইজতেমা সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ৩১ জানুয়ারি শুক্রবার থেকে তুরাগ নদের তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন।

২৮ জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুন।

আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সকলেই ধর্মীয় ও মানবিক এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ইজতেমা সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের

আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫