শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

অদ্ভুত ডিজাইনে আসছে নকিয়ার নতুন ফোন !

  • আপডেট সময় : ১২:৫৩:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অদ্ভুত ডিজাইনে এবার নকিয়ার এক আজব ফোন আনছে! সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নকিয়ার নতুন এই ফোনটি নাকি এক আজব ডিজাইনে তৈরি। এই ফোন দেখতে অনেকটা টেলিফোন সেটের রিসিভারের মতোই! পূর্বেকার দিনে টেলিফোনগুলোতে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে নম্বর টিপে ডায়াল করতে হতো। বর্তমানে স্মার্টফোনের যুগে এমনটা ভাবাই দুষ্কর! প্রযুক্তির উৎকর্ষতায় হারিয়ে গেছে এই ফোন। আবার সেই ফোনের আদলে নকিয়া নতুন ফোন বাজারে আনতে চলেছে। নকিয়া এই নতুন ফোনকে বলছে হ্যান্ডেলবার ফোন।

সম্প্রতি নকিয়ার এই হ্যান্ডেলবার ফোনের তথ্য অনলাইনে ফাঁসও হয়েছে। এইচএমডি গ্লোবাল নকিয়া নামে এই ফোন তৈরি এবং বাজারজাত করছে। এই ফোনটির একপ্রান্তে রয়েছে কিবোর্ড। অপরপ্রান্তে রয়েছে ডিসপ্লে। এই ফোনটি রেট্রো ডিজাইনে তৈরি। এটির ডিজাইন দেখে মনে হবে অনেকটাই শক্ত-পোক্ত। এই ফোনটি এখনও কনসেপ্ট পর্যায়ে রয়েছে। তবে ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তাদের নষ্টালজিক ফিচার ফোন নকিয়া ৩৩১০ অবমুক্ত করে। তবে এর ডিজাইনে কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে। দেখতে আরও আকর্ষণীয় করে পুরনো ফোনের তুলনায় নতুন ৩৩১০ স্লিম ডিজাইনে করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

অদ্ভুত ডিজাইনে আসছে নকিয়ার নতুন ফোন !

আপডেট সময় : ১২:৫৩:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭