বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৮:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে

লন্ডন পৌঁছাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসা-শ্রদ্ধায় বরণ করে নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার বেগম জিয়া যে লন্ডন হাসপাতালে ভর্তি, সেখানে সকাল হতে না হতেই কনকনে শীত উপেক্ষা করে মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন পুত্র।

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

আপডেট সময় : ০৯:১৮:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫