বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না: জামায়াত আমির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ তার দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ আর বিক্রি হবে না। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা ও তার পরিবারকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।”

তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এই ’২৪-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করতে না পারে, এজন্য ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।”

নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “প্রত্যেক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দায়িত্ব সরকারের। সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করতে হবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না। আমরা দেশকে শোষণমুক্ত, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪