বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

লন্ডন থেকে দেশের পথে মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে আজ তিনি দেশে এসে পৌঁছাবেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর টার্মিনালে বিএনপি নেতারা মহাসচিবকে বিদায় জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবেন।

এদিকে, দেশে ফিরে এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে ফিরে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

এর আগে, বুধবার লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লন্ডন থেকে দেশের পথে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪