শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১১:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানায়।

এর আগে বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বিশ্বজুড়ে হাজারো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েন। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। রয়টার্স জানায়, বিশ্বব্যাপী ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন। এছাড়া ৬ হাজার ৬০০-র বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

অন্যদিকে মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ২ হাজার ৩০০টি অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে ডাউনডিটেক্টর ডটকম।

ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখাচ্ছে, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’ তাৎক্ষণিক কোনো মন্তব্য না দিলেও পরে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেয় মেটা কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

আপডেট সময় : ০৯:১১:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪