বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

গ্লোবাল সুপার লিগের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের রংপুর রাইডার্স। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) লাহোরকে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ২৩ রানে হারায় রংপুর।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে দেরি হয় ভেজা আউটফিল্ডের কারণে। পরে বৃষ্টির কারণে খেলা শুরু হতেও হয় দেরি। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর ১ উইকেট হারিয়ে ৯ ওভারে তোলে ৮৫ রান। এরপর ফের বৃষ্টি নামলে ম্যাচ ৯ ওভারে নেমে আসে, বৃষ্টি আইনে লাহোরের লক্ষ্য দাঁড়ায় ১১১ রান। সেই রান তাড়ায় নেমে ৮৭ রানেই থামে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিটি।

লক্ষ্য তাড়ায় নামা লাহোর প্রথম ওভারেই হারায় ৩ উইকেট। তৃতীয় বলে অ্যাডাম রসিংটন (১) রানআউটের পর রানের খাতা খোলার আগেই পরপর দুই বলে লুক ওয়েলস এবং মুহাম্মদ ফাইজানকে বিদায় করেন শেখ মেহেদী হাসান। নিজের দ্বিতীয় ওভারে মুহাম্মদ আখলাককে (১১) সাজঘরে ফেরত পাঠান এই বোলিং অলরাউন্ডার।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি লাহোরের। বাকি সময়ে আরও ৩ উইকেট হারিয়ে ৮৭ রানেই থামে তাদের রানের চাকা। সর্বোচ্চ ৩১ রান আসে মির্জা তাহির বেগের ব্যাট থেকে। ১২ বলে ২৫ রান করেন টম আবেল। ২ উইকেট নেন জ্যাক ক্যাপেল। এক উইকেট যায় পেসার কামরুল ইসলামের পকেটে।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ঝোড়ো সূচনা পায় রংপুর রাইডার্স। উদ্বোধনী জুটিতে ২৫ বলে ৪৭ রান তুলে ফেলেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। সৌম্য ১৩ বলে ২২ রান করে ফিরলেও খেলা বন্ধের আগে অবিচ্ছিন্ন থেকে যান সাইফ হাসান এবং টেইলর। ২৭ বলে ৩২ রান আসে টেইলরের ব্যাট থেকে। আর মাত্র ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাইফ।

এ জয়ে সমান ৪ পয়েন্ট হলেও, নেট রানরেটে এগিয়ে থাকায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে রংপুর। শিরোপা লড়াইয়ে নুরুল হাসান সোহানের দলের প্রতিপক্ষ ভিক্টোরিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪