বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না: মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৩:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে—কবে তারেক রহমান আসবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, এখানে আপনারা যারা আছেন তাদের অনেকেই আজ ১৫-১৬ বছর ধরে দেশে যেতে পারেননি। যারা গেছেন, জেলে যেতে হয়েছে। আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন, তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন বলছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে! এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!

তিনি আরও বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল।

ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে।

তিনি বলেন, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। প্রত্যাশা থাকবে, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে, সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করছে, তা বন্ধ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৩৩:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪