বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক লন্ডনে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছান।

১০ দিনের এই সফরে বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মা‌লেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা।

যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান গণমাধ্যমে বলেন, ‘মহাসচিব দলীয় সফরে এবং তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। লন্ডনে অবস্থানকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে অংশ নেবেন তিনি।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফর করছেন বিএনপি মহাসচিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪