বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

হাসিনাসহ গুমের সাথে যারাই যুক্ত ছিলেন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং গুমের শিকার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে গুম আইন করার দাবি জানান।

কারো হাতে বাবার ছবি, কেউবা স্বামীর ছবি বুকে নিয়ে অপেক্ষা করছেন অশ্রুসজল নয়নে। ৫ আগস্ট নতুন সূর্য উদিত হলেও গুমের শিকার এসব পরিবারের জীবন এখনো ঘোর অমাবস্যার।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে বাংলাদেশ রিসার্চ এনালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক আয়োজিত ‘গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ’ অনুষ্ঠানে গুমের শিকার পরিবারগুলো উপস্থিতি হন।

বিভীষিকাময় সেইসব দিনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সরকারের আয়না ঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা। স্বজনদের ফেরানোর দাবি জানান গুমের শিকার পরিবারের সদস্যরা। মাস্টারমাইন্ড হিসেবে দায়ী করেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে সরকার। দ্রুত গতিতে কাজ করছে কমিশন।

এসময় পৃথিবীর কোথাও গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারে না উল্লেখ করে বাংলাদেশেও শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না বলে জানান প্রেস সেক্রেটারি।

এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ৩ হাজারের বেশি গুমের ঘটনার তথ্য প্রাপ্তির কথা জানান শফিকুল আলম। গুমের শিকার সবাইকে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব

আপডেট সময় : ০৮:৪৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪