রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আয়ারল্যান্ডের কিলদারে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৮৬১ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের কাউন্টি কিলদারে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করেছে অল আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটি। রোববার (১৭ নভেম্বর) কাউন্টি কিলদারের একটি সেন্টারে অনুষ্ঠিত এ উৎসব প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দ ও দেশীয় সংস্কৃতির স্বাদ নিয়ে আসে।

উৎসবে প্রবাসী বাঙালিরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা খাওয়ার আনন্দ এবং সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসীদের যান্ত্রিক জীবনে নির্মল সময় এনে দেয়। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশি ঐতিহ্য তুলে ধরতে এবং প্রবাসীদের মধ্যে দেশীয় কৃষ্টি-কালচারের স্বাদ পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়।

উৎসবে প্রায় ৩০ থেকে ৪০ রকমের পিঠা পরিবেশন করা হয়। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পিঠা খাওয়ার ব্যবস্থাপনা ছিল। অংশগ্রহণকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে পিঠার স্বাদ উপভোগ করেন এবং বাঙালির শীতকালীন ঐতিহ্যবাহী উৎসবের আবহে মুগ্ধ হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অল আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটির সভাপতি ডা. জিনু রাইন জায়গীরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আকতার হোসাইন এবং কাউন্টি কিলদারে বাঙালি কমিউনিটির সভাপতি আবুল কাশেম। এছাড়াও তানজিম উদ্দিন, কামরুল খান, আরাদ, মুমিন, মানিক, আনিস, তমাল, এবং মাসুকসহ অনেক প্রবাসী বাঙালি নেতারা অংশগ্রহণ করেন।

দেশ থেকে দূরে থাকলেও এমন আয়োজন প্রবাসীদের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের শিকড়ের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে এবং সন্তানদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে সহায়তা করে।

উৎসবটি প্রবাসী বাঙালিদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আয়ারল্যান্ডের কিলদারে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪