শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দীর্ঘজীবনের পথ দেখাতে পারে অমর জেলিফিশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৮৪৮ বার পড়া হয়েছে

টারিটোপসিস ডোরনি একটি জেলিফিশ। এই জেলিফিশটি অমর জেলিফিশ নামে পরিচিত। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, এ ধরনের জেলিফিশে বয়সের ছাপ পড়ে না। জেলিফিশটি বার্ধক্যপ্রক্রিয়াকে বিপরীত দিকে নিয়ে যেতে পারে।

জেলিফিশের অমরত্বের রহস্য বের করতে পারলে তা মানুষের বার্ধক্য রোধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই রহস্য ভেদ করা গেলে ক্যানসারের চিকিৎসায় ওষুধ আবিষ্কারের সুযোগ পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

টারিটোপসিস ডোরনি নামক এই জেলিফিশের জীবনচক্র অন্যান্য জেলিফিশের মতোই। এটি একটি লার্ভা হিসেবে জীবন শুরু করে পরে ধীরে ধীরে বিকশিত হয়। এরপরে একটি প্রাপ্তবয়স্ক জেলিফিশে পরিণত হয়। কোনো কারণে শারীরিক ক্ষতির মুখোমুখি হলে এই জেলিফিশ তার জীবনচক্রকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারে।

নিজের ইচ্ছায় তার প্রাপ্তবয়স্ক কোষকে রূপান্তরিত করতে পারে এই জেলিফিশ। এই রূপান্তরপ্রক্রিয়াকে ট্রান্সডিফারেনশিয়ান বলা হয়। এ প্রক্রিয়ায় জেলিফিশ তার জীবনচক্র আবার শুরু করতে পারে। এ প্রক্রিয়ার মাধ্যমে জেলিফিশের বিশেষ কোষ বিশেষায়িত কোষে রূপান্তরিত হয়, যা পরে নতুন ধরনের কোষে পরিবর্তিত হতে পারে।

টারিটোপসিস ডোরনি জেলিফিশের কোষের বৃদ্ধির চক্রটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। ফলে জেলিফিশটির মধ্যে বার্ধক্য আসে না। ভূমধ্যসাগরে আবিষ্কৃত এই জেলিফিশ বিশ্বব্যাপী বিভিন্ন মহাসাগরে পাওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

দীর্ঘজীবনের পথ দেখাতে পারে অমর জেলিফিশ

আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪