বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ফের ফেসবুক প্রোফাইল লাল করে ‘নতুন যুদ্ধের’ ঘোষণা হাসনাতের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭৫৩ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার পর ফেসবুকে প্রোফাইল ছবি লাল করার কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই কর্মসূচি সাদরে গ্রহণ করেছিল নেটিজেনরা। ফেসবুক প্রোফাইলে লাল ছবির সয়লাব দেখা গিয়েছিল।

শিক্ষার্থীদের সেই আন্দোলন একপর্যায়ে রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। ওই অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি উপদেষ্টা পরিষদে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিনের নিয়োগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বিক্ষোভ সমাবেশও হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজনকে গ্রেফতারের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ঘটনাকে সরকারের ভণ্ডামি বলে উল্লেখ করেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে নিজের প্রোফাইল ছবি লাল করে ‘নতুন যুদ্ধের’ ঘোষণা দিয়েছেন।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইলে লাল ছবি দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’

এর কয়েক মিনিট আগে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে আরেক পোস্টও দেন তিনি। তাতে লেখা হয়েছে, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোড়াই কেয়ার করেছি, উৎখাত করেছি। আপনেরা কোন হনু হইছেন!’

অন্তর্বর্তী সরকারের নতুন দুই উপদেষ্টার নিয়োগ নিয়ে সরকারকে সতর্ক করে দেওয়া এসব পোস্টে অনেকেই হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে আবার বিরূপ মন্তব্য করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফের ফেসবুক প্রোফাইল লাল করে ‘নতুন যুদ্ধের’ ঘোষণা হাসনাতের

আপডেট সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪