বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঐক্যের ডাক অটুট রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: আমির খসরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৫:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

স্থায়ী সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য এবং জনমতের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।”

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘টেইক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই বৈঠকের আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস।

আমীর খসরু বলেন, “জনমতকে উপেক্ষা করে কোনো অনির্বাচিত সরকারের পক্ষে স্থায়ী সংস্কার করা সম্ভব নয়। জনগণের সম্মতি ছাড়া যেকোনো সংস্কার ব্যর্থ হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐকমত্য।”

তিনি আরও বলেন, “সংস্কারের নামে যে কোনো উদ্যোগ জনগণ প্রত্যাখ্যান করবে যদি তা তাদের মতামতকে উপেক্ষা করে করা হয়। তাই জনগণকে ক্ষমতায়ন করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।”

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনায় রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঐক্যের ডাক অটুট রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: আমির খসরু

আপডেট সময় : ০২:২৫:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪