রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আদানির পাওনা পরিশোধ করছে বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকার আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানি বাবদ দাবি করা পাওনা পরিশোধে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, যা বিদ্যুৎ বিভাগের সূত্রে নিশ্চিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে আদানি গ্রুপের কাছে পাওনার একটি অংশ হিসেবে ১৭ কোটি ডলারের ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সরকারের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের জানিয়েছেন, আদানির বকেয়া আংশিক পরিশোধের ব্যাপারে তারা এরমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন। যদিও এই দুই কর্মকর্তার নাম প্রতিবেদনে প্রকাশ করেনি বিবিসি।

বিবিসি জানায়, ৮০ কোটি ডলার পরিশোধ করা না হলে আগামী ৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে আদানি গ্রুপ। যদিও এই বিষয়ে আদানি গ্রুপের মন্তব্য জানতে চাইলে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি।

বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, এই পাওনা তারা পর্যায়ক্রমে পরিশোধ করবেন এবং আশা করছেন দ্রুত এ সংকটের সমাধান হবে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আদানি গ্রুপ বাংলাদেশকে ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হলে আদানি গ্রুপের অবস্থান কিছুটা নমনীয় হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, পুরো ৮৫ কোটি ডলারের অর্থ পরিশোধের জন্য ৭ নভেম্বরের মধ্যে দাবি করা হয়নি। বরং বিষয়টি নিয়ে তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করছে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৩১ অক্টোবর নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বিপিডিবি কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। তবে আদানি গ্রুপের অভিযোগ, বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পূরণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এর ফলে ঝাড়খন্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, যা বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি বাড়িয়েছে।

ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে বাংলাদেশ হিমশিম খাচ্ছে বলেও উল্লেখ করা হয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আদানির পাওনা পরিশোধ করছে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪৭:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪