বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

৮ নভেম্বর ঢাকায় বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষ্যে ৮ নভেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তর র‍্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ওই দিন র‍্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর র‍্যালি হবে।

সোমবার (৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

র‍্যালিতে ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবে বলে জানান ডা. জাহিদ।

জাহিদ বলেন, ৮ তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বেলা ৩টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করবে। সেখানে অংশ নেবে ঢাকার জনগণ।

এমন একটি র‍্যালি হবে, যা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৬ তারিখ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে।

আজকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে পালনে যেন ব্যর্থ হয়, সেই জন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের লুষ্ঠিত অর্থ ও বিভিন্ন ধরনের যে-সব অস্ত্রের লাইসেন্স নিয়েছে, তা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন সংগঠনের নামে রাস্তায় নামছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৮ নভেম্বর ঢাকায় বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪