শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মহাকাশে ভেঙে পড়ল বোয়িংয়ের স্যাটেলাইট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৮৪৮ বার পড়া হয়েছে

মহাকাশ কক্ষপথে ভেঙে পড়েছে অ্যারোপ্লেন ও নভোযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নকশা ও নির্মাণ করা একটি যোগাযোগ স্যাটেলাইট। ‘আইএস–৩৩ই’ নামের এ স্যাটেলাইটটি পুরোপুরি ভেঙে পড়ার খবর নিশ্চিত করেছে এর অপারেটর কোম্পানি ইনটেলস্যাট, যার ফলে তাদের ইউরোপ, আফ্রিকা ও এশিয়া–প্যাসিফিক অঞ্চলের কিছু অংশের গ্রাহক সেবায় সমস্যা দেখা দিয়েছে। কোম্পানিটি আরও বলছে, এ ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। খবর বিডিনিউজের।

সাম্প্রতিককালে একাধিক জায়গায় সমস্যার মুখে পড়েছে বোয়িং। এর মধ্যে রয়েছে কোম্পানির বাণিজ্যিক প্লেন ব্যবসায় নিষেধাজ্ঞা ও স্টারলাইনার রকেট সংশ্লিষ্ট জটিলতার মতো বিষয়গুলো। স্যাটেলাইটটির ডেটা ও পর্যবেক্ষণগুলো বিশ্লেষণের জন্য আমরা এর নির্মাতা কোম্পানি বোয়িং ও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজ করছি, বলেছে ইনটেলস্যাট।

তবে বিষয়টি নিয়ে বোয়িং বিবিসির কাছে সরাসরি মন্তব্য না করলেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পেস–ট্র্যাকিং ওয়েবসাইট স্পেস্টট্র্যাক। ইউএস স্পেস ফোর্সেস (ইউএসএসএফ) বলেছে, তারা এখন স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরা ট্র্যাক করে দেখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মহাকাশে ভেঙে পড়ল বোয়িংয়ের স্যাটেলাইট

আপডেট সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪