রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ সেই প্রবাসীদের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮৪২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে। নিহতেরা হলেন, মুন্সীগঞ্জ সদরের রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, আবুল কাশেমের ছেলে আবু তাহের এবং মহিউদ্দিনের ছেলে সালাম।

গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

নিহতের স্বজনেরা জানায়, এদের মধ্যে ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মারা যায় জব্বার আলী, ১২ অক্টোবর ভোররাত ৩টার দিকে মারা যায় আবু তাহের এবং ১৩ অক্টোবর বিকাল ৫টায় মারা যায় সালাম। এরা ৩ জন ৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়া যান।

মরদেহ বর্তমানে হাসপাতারের মর্গে রয়েছে। দ্রুত মরদেহগুলো দেশে প্রেরণের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান।

জাহিদুর রহমান জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, এই প্রবাসীদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ তিনটি দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্বজনরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ সেই প্রবাসীদের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪