শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রোবোট্যাক্সি উন্মোচন করেছে টেসলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) উন্মোচন করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যান উন্মোচন করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মালিক ইলন মাস্ক।

জানা গেছে, দুই দরজাবিশিষ্ট রোবোট্যাক্সিতে নেই কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সিতে আসন রয়েছে ২০ টি। ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে এটি। গাড়িগুলোর উৎপাদন ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে। স্বয়ংক্রিয়ভাবে পথ চললেও মানুষ চালিত গাড়ির তুলনায় রোবোট্যাক্সি ও রোবোভ্যান ১০গুণ বেশি নিরাপদ বলে দাবি করেছে টেসলা।

রোবোট্যাক্সিতে চড়ে অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত হয়ে ইলন মাস্ক জানান,স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এসব গাড়ি পরিবহন দুনিয়ায় বিপ্লব ঘটাবে।

উল্লেখ্য, রোবোট্যাক্সি আনার পরিকল্পনা ছিল ২০২৩ সালের মধ্যে। তবে নানা কারণে তা সম্ভব হয়নি। সূত্র: বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রোবোট্যাক্সি উন্মোচন করেছে টেসলা

আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০২৪