শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে যায়। নিহত কামাল হোসেন ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের ২৫ গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাঁর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই যুবক কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। সে মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল। একপর্যায়ে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁর মরদেহ নিয়ে যায়।

এদিকে নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪