বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৭৭.৭%
প্রাপ্ত ভোট: ৬৯.৩+ হাজার
ভোট বিতরণ৭৭.৭%
না
২২.৩%
প্রাপ্ত ভোট: ১৯.৯+ হাজার
ভোট বিতরণ২২.৩%

কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ফরহাদ হোসাইন কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলা-তে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষে কয়রা উপজেলা পরিষদ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কয়রা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এরপর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. শাহ আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্সসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, এনসিপির খুলনা জেলা সদস্য অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, জুলাই আহত আলতাফ হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্জন করে।” তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও নির্যাতিত মা-বোনদের স্মরণ করেন।

দিবসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বিজয় মেলার উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫