শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দেশিয় ফোরজি স্মার্টফোন বাজারে আনলো গ্রামীনফোন ও সিম্ফনি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৭ বার পড়া হয়েছে

গ্রামীণফোন ও মোবাইল ফোন নির্মাতা সিম্ফনি দেশের বাজারে যৌথভাবে ফোর–জি স্মার্টফোন নিয়ে এসেছে। বাংলাদেশে তৈরি সিম্ফনি অ্যাটম ফাইভ মডেলের ফোনটিতে ১.৬ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজও দ্রুত করা যায়।

এই ফোনটির দাম ধরা হয়েছে ৮ হাজার ৪৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৫ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির ধারণক্ষমতা ৬৪ গিগাবাইট। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে চাইলে বাড়তি ৪ গিগাবাইট র‍্যাম যুক্ত করা যায়। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও রয়েছে, ফলে বড় আকারের ভিডিও সংরক্ষণের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এর ফলে সহজেই উন্নত মানের ছবি বা ভিডিও ধারণ করা যায়। সোনালি, নীল, কালো ও ধূসর রঙে বাজারে আসা ফোনটি কিনলে সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ কেনা যাবে।

এদিকে নতুন ফোনটির বিষয়ে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘সিম্ফনির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সিম্ফনি অ্যাটম ফাইভ স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের হাতে সাশ্রয়ী, আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এ পদক্ষেপ। আমাদের বিশ্বাস, ফোনটি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

দেশিয় ফোরজি স্মার্টফোন বাজারে আনলো গ্রামীনফোন ও সিম্ফনি

আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪