শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

বলিউড সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান!

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাশ্মীরে ভারতীয় সেনাঘাটিতে জঙ্গি হামলা এবং পরবর্তীতে পাকিস্তানের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি চলে আসছে। খেলাধুলা, চলচ্চিত্র সহ প্রায় সব রকমের সম্পর্ক বন্ধ।

এই দমবন্ধ করা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে যাচ্ছে। পাকিস্তানের সিনেমা হলগুলোতে আবারও বলিউডের মুভি প্রদর্শনীর সম্ভাবনা দেখা দিয়েছে।বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পাকিস্তানের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষ। কারণ বলিউড মুভি প্রদর্শনী বন্ধ থাকার কারণে পাকিস্তানি পরিবেশক ও হল মালিকেরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এর আগে দুই দেশের সম্পর্কের অবনতির ফলে পাকিস্তান বলিউড মুভির প্রদর্শনী বন্ধ করে দিয়েছিল। জবাবে ভারতের বেশ কিছু পরিচালক বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল। এখন এই সম্পর্কের উন্নতি হয় কিনা তা দেখার বিষয়।

পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে আবারও ভারতীয় চলচ্চিত্র দেখানো শুরু করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

বলিউড সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান!

আপডেট সময় : ১০:৪২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬