শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

৯ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে সমাবেশ হয়।

পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশের বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক শারমিন আক্তার, ঝিনাইদহ আইনজীবী
সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, অ্যাডভোকেট আব্দুল আলীম, রিয়াজ, ইশারত হোসেন, খোকন, মোস্তাফিুজর রহমান মিথুন প্র্রমুখ।

সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও শহরে প্রবেশে কড়াকড়ি অবস্থান নেয় জেলা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

৯ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল-সমাবেশ

আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০২৪