শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জবাব দিয়েছে টিকটক, সাড়া মেলেনি ফেসবুক ও ইউটিউবের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৪:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে টিকটক। তবে ইউটিউব ও ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।  

গুজব প্রতিরোধসহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে এসব সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়েছিল বিটিআরসি।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল (বুধবার) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম  দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু আমরা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।

তবে টিকটক ই-মেইলে একটা রিপ্লাই দিয়েছে, তারা এটা নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান। তারা ব্যাখ্যাগুলোও দিতে চান।

উল্লেখ্য, ফেসবুক, ইউটিউব, টিকটককে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত বিটিআরসি’র দেওয়া চিঠির জবাব দিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি বুধবার (৩১ জুলাই) ফেসবুক, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলক বলেন, সরকার ইন্টারনেট রেস্ট্রিক্টেড করে রাখেনি, তবে ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

জবাব দিয়েছে টিকটক, সাড়া মেলেনি ফেসবুক ও ইউটিউবের

আপডেট সময় : ০৯:২৪:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪