মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

লবণ দেওয়া চামড়ার ৯০ শতাংশ বিক্রি, ক্ষতের দাগে নষ্ট ১০ শতাংশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৩:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৮৪১ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদকঃ

পুরান ঢাকার পোস্তায় লবণ দেওয়া চামড়ার প্রায় ৯০ শতাংশের বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া বিক্রি করেছেন ব্যবসায়ীরা। বিক্রি হওয়া এসব চামড়ার ডেলিভারি হয়েছে ৫০ শতাংশের বেশি। বাকি চামড়ার বিক্রি ও ডেলিভারি আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন। তবে পশুর চামড়ায় এক ধরনের ক্ষতের মতো দাগ থাকায় অনেক ব্যবসায়ীর ১০ শতাংশের বেশি চামড়া নষ্ট হয়েছে।

কোরবানির ৭ দিন পর থেকে পুরান ঢাকার পোস্তায় লবণ দেওয়া চামড়ার বেচাবিক্রি শুরু। এরই মধ্যে লবণ দেওয়া চামড়ার প্রায় ৯০ শতাংশ বিক্রিও শেষ। আর বিক্রি হওয়া এসব চামড়ার ডেলিভারি হয়েছে ৫০ শতাংশেরও বেশি। হাজারীবাগ থেকে চামড়াশিল্প সাভারে স্থানান্তরিত হওয়ায় লালবাগে এখন আর চামড়া বেচাকেনার চিরচেনা ভিড় নেই। তবে স্বল্প পরিসরে যে বেচাকেনা চলছে সেখানে ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে পশুর চামড়ায় এক ধরনের ক্ষতের মতো দাগ থাকায় অনেক ব্যবসায়ীর ১০ থেকে ২০ শতাংশের মতো চামড়া নষ্ট হয়েছে বলে জানান কেউ কেউ।

একজন চামড়া ব্যবসায়ী বলেন, মোটামুটি অনেক চামড়াই বিক্রি হয়েছে। মার্কেটে কেমন একটা চামড়া নেই এখন। প্রতিদিনই ডেলিভারি হচ্ছে, যা আছে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এটাও চলে যাবে। তবে চামড়ায় একটা দাগ দেখা যাচ্ছে। এটা থেকে পক্সের মতো হবে। শেষে এ চামড়া আমরা কোনো কাজে লাগাতে পারব না। বলতে গেলে এ জায়গায় আমরা ক্ষতির মুখে আছি। এবার ১ লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এরই মধ্যে সেই লক্ষ্য পূরণ হয়েছে। এছাড়া লবণ দেওয়া বাকি ১০ শতাংশ চামড়ার বিক্রি ও ডেলিভারি আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠনটি।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আফতাব খান বলেন, আমাদের যেসব ব্যবসায়ী আছেন, তাদের যে টার্গেট ছিল, তা পূরণ হয়েছে। সে অনুযায়ী লবণজাত করেছে এবং কোরবানির পঞ্চম দিন থেকে তারা বিক্রি শুরু করেছে। এর মধ্যে ৯০ শতাংশ চামড়া বিক্রি হয়েছে আর ৫০ শতাংশ চামড়া ডেলিভারি চলে গেছে। এবার ঢাকায় লবণ দেওয়া গরুর চামড়ার সরকার নির্ধারিত দাম ছিল প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের দাম নির্ধারণ হয় ৫০ থেকে ৫৫ টাকা। এছাড়া ঢাকায় খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ হয় ২০ থেকে ২৫ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

লবণ দেওয়া চামড়ার ৯০ শতাংশ বিক্রি, ক্ষতের দাগে নষ্ট ১০ শতাংশ

আপডেট সময় : ০৮:২৩:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪