বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৭৯৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ সমাবেশে শুরু হয়। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এদিকে সরেজমিনে বিএনপির সমাবেশ স্থলে গিয়ে দেখা যায়, সমাবেশ উপলক্ষে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে ছোট বড় খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপি’র নেতাকর্মীরা।

দুপুর দুইটায় পর থেকে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মীতে। নেতাকর্মীদের ভিড় নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে মূল মঞ্চ থেকে শুরু হয়ে বা দিকে ফকিরাপুল পর্যন্ত এবং ডান পাশে নাইটিঙ্গেল হয়ে বিজয়নগর পানির ট্যাংক ও কাকরাইল মোড় পর্যন্ত ভিড় পৌঁছে যায়।

এ সমাবেশে বড় জমায়েত ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চায় দলটি।

সমাবেশে উপস্থিতির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সামনে বিএনপির নতুন কমিটি দেওয়া হবে। সেই কমিটিগুলোতে পদ পাওয়ার আশায় নেতাকর্মীরা সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। রাজপথে কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের পদত্যাগের পাশাপাশি তারা এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু

আপডেট সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০২৪