সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ- নেতৃত্বে স্মৃতি ও তানজিলা

ইডেন মহিলা কলেজে সাংবাদিকতা চর্চায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি’। আজ বুধবার (২৮ মে) বিকেলে কলেজের অভ্যর্থনা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১-এর ক্যাম্পাস প্রতিনিধি স্মৃতি আক্তার এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক মানবতার কণ্ঠ-এর ক্যাম্পাস প্রতিনিধি তানজিলা আক্তার মাসুমা।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোছা. তানজিলা আক্তার (নন্দিত টিভি) ও জাকিয়া আক্তার (ফাল্গুনী টিভি)। সদস্য হয়েছেন তামান্না আক্তার (প্রতিদিনের কাগজ), তানজিলা আক্তার তনিমা (ক্যাম্পাস টাইম), ফাতেমা আক্তার (আমার বার্তা), মোর্কারমা খাতুন (দৈনিক ভোরের বাংলা নিউজ) ও মুহসিনা সাদিকা তানহা (বাংলা এফএম)।

কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা ও দৈনিক মানবতার কণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক আফরোজা তালুকদার। তিনি বলেন, ‘ইডেন কলেজের সাংবাদিক শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোই এই সমিতির লক্ষ্য। এই প্ল্যাটফর্ম একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে, এমন প্রত্যাশা রাখি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও স্টার নিউজ টিভি-র রিপোর্টার ও প্রেজেন্টার মুক্তা আক্তার এবং দৈনিক সংবাদ সারাবেলা-র সহ-সম্পাদক ও সমিতির আরেক উপদেষ্টা ফাহমিদা আক্তার।

মুক্তা আক্তার বলেন, ‘এই উদ্যোগ তরুণ সংবাদকর্মীদের জন্য বড় এক অনুপ্রেরণা। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সাংবাদিকতা শিখবে না, বরং নেতৃত্ব, সাহস এবং ন্যায়নিষ্ঠার চর্চাও করবে।’
ফাহমিদা আক্তার বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ নয়—এটি দায়িত্ব, বিশ্বাসযোগ্যতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। আমি আশা করি, এই সমিতি ইডেন কলেজের শিক্ষার্থীদের সেই আদর্শে উদ্বুদ্ধ করবে এবং সৎ ও সাহসী সাংবাদিক গড়ে তুলবে।”

নবনির্বাচিত আহ্বায়ক স্মৃতি আক্তার বলেন, ‘এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটি আমাদের কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই মিলে ইডেন কলেজে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চা করতে চাই।’

সদস্য সচিব তানজিলা আক্তার মাসুমা বলেন, ‘এই কমিটি কেবল একটি কাঠামো নয়, এটি সাংবাদিকতা নিয়ে ভাবা, শেখা ও সঠিকভাবে তা চর্চার একটি সুযোগ। আমরা কর্মশালা, প্রশিক্ষণ ও নিউজ লেখার প্রতিযোগিতা আয়োজন করব।’

অনুষ্ঠান শেষে নতুন কমিটির পক্ষ থেকে একটি স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— ক্যাম্পাস রিপোর্টিংয়ের উপর বিশেষ প্রশিক্ষণ, ‘ফ্যাক্ট-চেকিং ও সংবাদ যাচাই’ বিষয়ক সেমিনার, এবং কলেজের বিভিন্ন ইভেন্টে সরাসরি কভারেজ চালু করা।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ- নেতৃত্বে স্মৃতি ও তানজিলা

আপডেট সময় : ০৯:১৮:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫