শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

টুইটারের কর্মীদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসছেন : ইলন মাস্ক

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৮৭০ বার পড়া হয়েছে

৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার চুক্তি করার পর আগামী বৃহস্পতিবার প্রথমবার টুইটারের কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন ইলন মাস্ক। খবর বিবিসির।
মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বৃহস্পতিবারের বৈঠকে টুইটারের কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা যাচ্ছে।

মাইক্রোব্লগিং সাইটটির ভুয়া অ্যাকাউন্ট নিয়ে তথ্য দিতে টুইটার কর্তৃপক্ষ ব্যর্থ হলে চুক্তি থেকে সরে আসবেন বলে সম্প্রতি সতর্ক করেছেন ধনকুবের ইলন মাস্ক।

ইলন মাস্কের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসার বিষয়টি গতকাল সোমবার টুইটারের কর্মীদের ই–মেইল করে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।

টুইটারের সিইও পরাগ আগারওয়াল কর্মীদের বলেছেন, তাঁরা যদি ইলন মাস্ককে প্রশ্ন করতে চান, তাহলে বৈঠক শুরু হওয়ার আগেই তাঁদের প্রশ্ন জমা দিতে হবে।

টুইটার কর্মীদের সঙ্গে ইলন মাস্কের বৈঠকের খবর প্রথম জানায় বিজনেস ইনসাইডার। পরে টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে বৈঠকের কথা নিশ্চিত করেন।

বিবিসি জানাচ্ছে, টুইটার কিনতে চুক্তি করার পর প্রথমবার প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে বৈঠকে বসে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন ইলন মাস্ক।

এ মাসের শুরুতে ইলন মাস্ক হুমকি দেন, তাঁর শর্ত পূরণ করা না হলে তিনি চুক্তির বিষয়টি নিয়ে সামনে এগোবেন না। ব্যবহারকারীদের তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে টুইটারে বাধার মুখে পড়েন বলেও অভিযোগ করেন তিনি। টুইটার কিনতে প্রস্তাবিত অর্থের কম দেবেন বলেও ওই সময় হুমকি দেন টেসলার প্রধান।

বিশ্লেষকেরা বলছেন, কর্মীদের সঙ্গে বৈঠকে মাস্ক অবশ্যই বিষয়টি তুলে প্রস্তাবিত মূল্যের চেয়ে কমে টুইটার কেনার চেষ্টা অথবা চুক্তি থেকে সরে যেতেও পারেন।

@Amzad khaN

জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

টুইটারের কর্মীদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসছেন : ইলন মাস্ক

আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুন ২০২২