শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মঙ্গল থেকে নতুন ছবি পাঠিয়েছে চীনের রোবটযান ঝুরং

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মঙ্গল জয়ের আশায় পৃথিবী থেকে একের পর এক রোবোযান যাচ্ছে লাল গ্রহটিতে। একটু প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।

বিকল্প পৃথিবী গড়ার স্বপ্নের জন্য সৌরজগতের চতুর্থ এই গ্রহটি নিয়েই মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। পারসেভারেন্সের পর এবার মঙ্গলের মাটি থেকে ছবি পাঠিয়েছে চীনের রোবোযান ঝুরং। যার মধ্যে আবার রয়েছে একটি সেলফিও।

রকেট চালিত প্ল্যাটফর্মের পিঠে চড়ে গ্রহটির ইউটোপিয়া প্লানিশা নামক ভূখন্ডে গত মাসের ১৫ তারিখে অবতরণ করে সৌরবিদ্যুতচালিত এই রোবট যান। ২৪০ কেজি ওজনের ঝুরংয়ের নাম দেওয়া হয়েছে দেশটির অগ্নিদেবতার নামে।

মঙ্গলে পৌঁছে রোভারটি সেলফি তোলার জন্য প্রথমে মাটিতে তারবিহীন একটি ক্যামেরা বসায়। এরপর ছয় চাকায় কিছুটা পিছিয়ে গিয়ে নিজের ছবি তোলে রোবোযানটি। ধুলোর ওপর রয়েছে তার ঘুরে বেড়ানোর চিহ্ন। একটি ছবিতে ঝুরংয়ের ডানদিকে দেখা যায় রকেট চালিত প্ল্যাটফর্মটি। এটি ছয় চাকার ঝুরংকে ভূমিতে ধীরে নামতে সহায়তা করেছে। প্ল্যাটফর্ম ও ঝুরং, দুটিতেই রয়েছে চীনের পতাকা। আরেক ছবিতে শুধু প্ল্যাটফর্মটি দেখা যায়। এ ছবিতে দেখা গেছে ঝুরংয়ের চাকার ছাপও। তবে অন্য ছবিতে চোখে পড়ে মঙ্গলের বিস্তীর্ণ দিগন্ত।

রোভার ঝুরংয়ের সাফল্য উদযাপনের জন্য শুক্রবার ছবিগুলো প্রকাশ করে চীনা স্পেস এজেন্সি। লাল গ্রহটিতে কখনো প্রাণের সঞ্চার হয়েছিল কি না, তা খুঁজে বের করা ঝুরংয়ের অন্যতম লক্ষ্য। বিজ্ঞানীর আশা করছেন, বৈজ্ঞানিক গবেষণার কাজে যাওয়া ঝুরং মঙ্গলের বুক থেকে ৯০ দিন পর্যন্ত পাঠাতে পারবে গুরুত্বপূর্ণ অনেক তথ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মঙ্গল থেকে নতুন ছবি পাঠিয়েছে চীনের রোবটযান ঝুরং

আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১