শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সব আইফোনে ওএলইডি প্যানেল যুক্ত হবে ২০১৮ তে – ওয়াল স্ট্রিট জার্নাল !

  • আপডেট সময় : ১২:৪৬:০০ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৭ বার পড়া হয়েছে

আগামী বছর অ্যাপেল তার আইফোনের ১০ম বছর পূর্তি উদযাপন করবে। আর সে উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি বিশেষ আইফোন বাজারে আনবে।

১০ম বছর পূর্তিতে অ্যাপেল যে আইফোনগুলি আমাদের জন্যে নিয়ে আসছে তার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হবে এর ওএলইডি প্যানেল। অ্যাপেল অনেক আগে থেকেই ওএলইডি প্যানেল যুক্ত ফোন তৈরির পরিকল্পনা করে এসেছে কিন্তু এবারই তার বাস্তবায়ন আমরা দেখতে পাবো। শোনা গেছে যে, কোম্পানিটি এরই মধ্যে স্যামসাংকে ১০০ মিলিয়ন প্যানেল সরবরাহ করার অর্ডার দিয়েছে।

খবরটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে লক্ষ্য করলে যে হিসেবটা সামনে চলে আসবে তা হলো ১০০ মিলিয়ন প্যানেল দিয়ে তৈরি ১০০ মিলিয়ন আইফোন দিয়ে বাজারের চাহিদা মেটানো সক্ষম হবে না। যেহেতু স্যামসাং এর চেয়ে বেশি ওএলইডি প্যানেল সরবরাহ করবে না এবং এই প্যানেল সরবরাহ করার মতো খুব বেশি কোম্পানিও নেই সে কারণে অ্যাপেল ২০১৭ তে যে কয়টি আইফোন বাজারে আনবে তার মধ্যে বড় জোড় একটিতেই ওএলইডি প্রযুক্তিযুক্ত স্ক্রিন দেয়া হবে।

এমন একটি তথ্যই সম্প্রতি দিয়েছে বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের মতে আগামী বছর আমরা মোট ৩ ধরণের আইফোন পাবো। ২ ধরণের হবে আইফোন ৭এস এর মতো গতানুগতিক ধাঁচের এবং তাতে ওএলইডি স্ক্রিন থাকবে না। বাকী ১ ধরণের হবে ১০ বছর পূর্তি উপলক্ষ্যে তৈরি করা বিশেষ ফোন। আর যদি কোন কারণে সব গুজবকে মিথ্যা প্রমান করে এই এক ধরণের ফোনেও কোন বিশেষ প্রযুক্তির ডিসপ্লে না-ও থাকে তবে তাতে অন্তত থাকবে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বিস্তৃত স্ক্রিন। এই স্ক্রিনে থাকতে পারে হোম বাটন ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটিতে যুক্ত হতে পারে বিশেষ ফিডব্যাক ইঞ্জিন ও ডিসপ্লের নিচে ৩ডি টাচ্ সুবিধা। প্যানেলটি হতে পারে বাঁকানো ডিজাইনের। অবশ্য এ সবই গুজবে পাওয়া খবর।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে অ্যাপেল তার আইফোনে ক্রমান্বয়ে ওএলইডি স্ক্রিন প্রযুক্তি যুক্ত করবে। তবে সবগুলি আইফোনে এ প্রযুক্তি যুক্ত করতে তাদের কমপক্ষে ২০১৮ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সব আইফোনে ওএলইডি প্যানেল যুক্ত হবে ২০১৮ তে – ওয়াল স্ট্রিট জার্নাল !

আপডেট সময় : ১২:৪৬:০০ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬