শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহাড়া দিলেন মুসলিম যুবকরা

  • আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০
  • ৯৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফেসবুকে বিতর্কিত পোস্টকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর। সহিংসতায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬০ জন পুলিশ সদস্য। একদিকে যখন এই সহিংসতার ছবি অন্যদিকে এর আগুন থেকে মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহাড়া দিলেন মুসলিম যুবকরা।

বেঙ্গালুরুর সহিংসতার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। ভিডিওটিতে দেখা যায় ডিজে হাল্লি পুলিশ স্টেশন চত্বরে জড়ো হয়েছেন বহু মুসলিম যুবক। কিছুটা দূরেই তখন আগুন জ্বলছে। পরিস্থিতি সামলাতে তখন জোট বাঁধেন সেখানে উপস্থিত থাকা ৪০ জন যুবক। ক্ষিপ্ত জনতা যাতে মন্দির চত্বরে না পৌঁছতে পারে সেটি নিশ্চিত করতে হাতে হাত রেখে বিরাট মানববন্ধন গড়তে দেখা যায় তাদের।

জানা গেছে, সহিংসতার সূত্রপাত হয়েছে পুলকেশিনগর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আখন্দ শ্রীনবাস মূর্তির ভাগ্নে পি. নবীন-এর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। মঙ্গলবার নিজের অ্যাকাউন্টে একটি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত পোস্ট করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই কংগ্রেস বিধায়কের বাসভবনের সামনে জমায়েত হয়ে হামলা চালায় একটি সম্প্রদায়ের মানুষ। এমনকি বাড়িতে রাখা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শ্রীনিবাস মূর্তির ভাইপোও রয়েছেন বলে জানা গেছে।

সূত্র- নিউজ ১৮

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহাড়া দিলেন মুসলিম যুবকরা

আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০