বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এই আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র হয়েছে:নানক

  • আপডেট সময় : ০৭:৩৮:৩০ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগস্ট মাস এলেই জাতি আতঙ্কিত থাকে। এই আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র হয়েছে। একটি দল জনগণর কাছে স্থান হারিয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে। এ জন্য মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখ কান খোলা রাখার আহ্বান জানান তিনি।

বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, শহীদ শেখ কামালের বহুমুখী প্রতিভা স্মরণের পাশাপাশি করোনা মহামারিতে জনগণের প্রতি দলীয় নেতাকর্মীদের ভূমিকা ছিলো অতুলনীয়।

তিনি বলেন, একটি দল জনগণর কাছে স্থান হারিয়ে ষড়যন্ত্রের পথে হাটছে। ৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ক্ষান্ত হয়নি তারা। এই আগস্ট মাসেই নেত্রীর উপর গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিলো তারা। এ জন্য তিনি মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের অনেক নেতাই বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাকের মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিলেন। এদের মধ্যে কেউ ষড়যন্ত্রে, কেউ সাহস ও দৃঢ়তার অভাবে, কেউ লোভে। এর প্রতিদান একদিন তারা পাবেই।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোনোদিন টিকতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। দলের ভেতর কেউ ষড়যন্ত্র করলে পার পাবে না। আমরা এর জবাব দিতে প্রস্তুত আছি। যতবারই ষড়যন্ত্র হয়েছে, শেখ হাসিনা তা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন।

এরপর কোরআান তিলাওয়াত ও বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে মহানগর নেতারা সকালে ধানমন্ডি আবাহনী মাঠে ও বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এই আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র হয়েছে:নানক

আপডেট সময় : ০৭:৩৮:৩০ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০