শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নতুন রূপে আসবে উইন্ডোজ ১০ ।

  • আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস (ইউআই) পরিবর্তনের পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। চলতি বছরের শেষ নাগাদ এ পরিবর্তন আসতে পারে।
‘এনইওএন’ বা নিয়ন প্রকল্পের অধীনে উইন্ডোজ ১০ এর রূপ পরিবর্তনের কথা ভাবছে মাইক্রোসফট। হালনাগাদ ইন্টারফেসে দৃশ্যরূপ হিসেবে অ্যানিমেশনস ও অন্যান্য উপাদান যুক্ত হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন প্রকল্পের মাধ্যমে আরও সহজ, অ্যানিমেশন ও অ্যাপ ব্লার করার সুবিধা আসবে। এ ছাড়া মাইক্রোসফটের হলোলেন্স সফটওয়্যার এতে যুক্ত হতে পারে। চলতি বছরের মে মাস নাগাদ বিল্ড নামের সফটওয়্যারে নির্মাতাদের সম্মেলনে বিস্তারিত জানাতে পারে প্রতিষ্ঠানটি।
নিয়ন প্রকল্পের মাধ্যমে উইন্ডোজ ১০ এর জন্য সহজে অ্যাপ তৈরির সুযোগ রাখবে মাইক্রোসফট। এ ছাড়া উইন্ডোজ ১০-এ গেম মোড চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এতে পিসি গেমের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

নতুন রূপে আসবে উইন্ডোজ ১০ ।

আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭