সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মোটরসাইকেলে ওঁড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪২:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের চাকায় ওঁড়না জড়িয়ে শাম্মি জোয়ার্দ্দার (২১) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের রিংকু জোয়ার্দ্দারের স্ত্রী ও একই উপজেলার পোড়াহাটী চরপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত হওয়ার পর শাম্মি জোয়ার্দ্দারকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শাম্মির নিকটাত্মীয় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল খবর নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শাম্মি জোয়ার্দ্দার তাঁর ব্যবসায়ী স্বামী রিংকু জোয়ার্দ্দারের সঙ্গে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তাঁরা ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের আছাননগর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের পেছনের চাকায় শাম্মির ওঁড়না জড়িয়ে যায়। এতে তিনি পাকা রাস্তার ওপর পড়ে যান। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুই দিন চিকিৎসার পর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তিনি লোকমুখে এমন খবর শুনেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মোটরসাইকেলে ওঁড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪২:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯