সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দামুড়হুদায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক শাহিন গ্রেফতার

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা দামুড়হুদায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার শাহিনুজ্জামান ওরফে শাহিন (৩০) উপজেলার মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের  ইসলাম উদ্দীনের ছেলে। শনিবারের এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন।দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শনিবার বিকেল ৫টার দিকে শিক্ষক শাহিন প্রাইভেট পড়ানো শেষে ওই ছাত্রীর স্পর্শকাতরস্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।তিনি জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের নামে রোববার রাত সাড়ে ১০টার দিকে মামলা করেছেন।এদিকে স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ধর্ষণের চেষ্টার বিষয়টি জানাজানি হয়ে পড়লে পরদিন রোববার বিকেলে বিদ্যালয়ে শিক্ষক শাহিনের বিরুদ্ধে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকের এক পর্যায়ে স্থানীয় পত্রিকার সাংবাদিক রোকনুজ্জামান রোকন মোবাইল ফোনে ছবি তোলেন। রোকন জানান, এ নিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন খুশিসহ স্থানীয় লোকজন তাকে মারধর করে মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দামুড়হুদায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক শাহিন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯