সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দর্শনায় তিন নারীকে পিটিয়ে জখম!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:২৯:২৯ অপরাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় জমিকে কেন্দ্র করে তিন নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত নারীদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন দর্শনা শ্যামকুড় গ্রামের মল্লিকপাড়ার মমিনুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তাঁর দুই মেয়ে ইতি খাতুন (২৬) এবং জুথি খাতুন (২৩)।
আহত নারীরা বলেন, দীর্ঘদিন যাবত পৈতৃক ভিটা-জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে গোলযোগ চলে আসছিল। গতকাল এ বিষয়ে একটি মামলার শুনানি ছিল আদালতে। বিকেলে এ বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে আবারও দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে চাচা গোলাম নবী (৬৫), তাঁর স্ত্রী ফরিদা বেগম (৫০), তাঁর দুই ছেলে শরিফুল ইসলাম (২৫) ও সোহেল রানা (২২) মিলে ফিরোজা খাতুন ও তাঁর দুমেয়ে ইতি এবং যুথিকে পিটিয়ে জখম করেন। এমনকি দুই বোনের শরীরের স্পর্শকাতরস্থানে কামড়িয়ে মাংশ তুলে নেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘দুই নারীর শরীরের স্পর্শকাতরস্থানে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিক চিকিৎসক দিয়ে সেলাই প্রদান করে ভর্তি করেছি। তবে তাঁদের অবস্থা শঙ্কামুক্ত।’ এদিকে, এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দর্শনায় তিন নারীকে পিটিয়ে জখম!

আপডেট সময় : ০৪:২৯:২৯ অপরাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯