সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

বরযাত্রীরা নয়, খাবার খেল মাদ্রাসার ছাত্ররা!

  • rahul raj
  • আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

দামুড়হুদায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড
নিউজ ডেস্ক:দামুড়হুদার পুরাতন হাউলি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের হস্তক্ষেপে বাল্যবিবাহোত্তর অনুষ্ঠান প- হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পুরাতন হাউলি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিবাহোত্তর অনুষ্ঠানে উপস্থিত বরপক্ষের লোকজনসহ আমন্ত্রিত অতিথিরা ইউএনওর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
জানা যায়, দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলি গ্রামের ফরহাদ হোসেনের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে একই গ্রামের আ.হালিমের ছেলে ১০ম শ্রেণির ছাত্র আবু সাঈদের গত বৃহস্পতিবার রাতে বিয়ে হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যারাতে মেয়ে পক্ষের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠান শুরু হয়। একপর্যায়ে দামুড়হুদার ইউএনও এস এম মুনিম লিংকন বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে মেয়ে ও ছেলে পক্ষের লোকজন পালিয়ে যান। পরে ইউএনও মেয়ের বাড়ির রান্না করা খাবার দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, বাল্যবিবাহ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই মেয়ে ও ছেলে পক্ষের লোকজন পালিয়ে যান। অভিযুক্তদের আটক করতে থানা পুলিশকে বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

বরযাত্রীরা নয়, খাবার খেল মাদ্রাসার ছাত্ররা!

আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯