সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিল বিএসএফ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গত রোববার সন্ধ্যার দিকে তাঁর লাশ পরিবারের সদস্যরা গ্রহণ করেন। এ সময় নিহত সুমনের স্বজন, বিজিবির শ্রীনাথপুর কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান, মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি আওয়াল হোসেন এবং বিএসএফের পক্ষে পাখিউড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ‘ঘটনার ৬১ ঘণ্টা পর বিকেলে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/১৩০ আর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহত সুমনের লাশ হস্তান্তর করেছে। পরে আমরা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশ নিহত ব্যক্তির পরিবারকে বুঝিয়ে দিয়েছি। উল্লেখ্য, গত শনিবার ভোর চারটার দিকে জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯