সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৪:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মহিলা সমিতির মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার ৪ উপজেলার ৪৫টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ৮ লাখ ৭০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুদানের এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, ‘নারীর মূল্যায়ন পরিবার হতেই শুরু করতে হবে। গৃহকর্মে নারীর যে অবদান, তার অর্থমূল্য দেশের মোট জিডিপির ৪০ শতাংশের বেশি। গৃহকর্মের বাইরে দেশের সামগ্রিক উন্নয়নের বহুবিধ কাজে এগিয়ে আসা নারীর সংখ্যা অনেক কম। প্রাপ্য-উৎসাহ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে নারীরা সমাজ ও দেশের কল্যাণে আরও সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবে।’
প্রাপ্ত অনুদানের অর্থের সঠিক ও কার্যকর ব্যবহারের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘নারী জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব অনেক বেশি। আপনারা চাইলে পরিবার থেকে অপরাধপ্রবণতা রোধে কাজ করতে পারেন। নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়ার মাধ্যমে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ বন্ধ করতে আপনাদের সবাইকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় বিভিন্ন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে ২০১৮-২০১৯ অর্থবছরে সাধারণ অনুদান হিসেবে চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের আওতাধীন ৪ উপজেলার ৪৫টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ৩ ক্যাটাগরিতে মোট ৮ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে

আপডেট সময় : ১১:২৪:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯