সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দামুড়হুদায় গাঁজা ফেনসিডিলসহ দুজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার পৃথক অভিযানে মাদকসহ তাঁদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার পুলিশ জানতে পারে, পুরাতন বাস্তুপুর রাস্তা দিয়ে এক মাদক ব্যবসায়ী আসছেন। এমন সংবাদে থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী, সহকারী উপপরিদর্শক (এএসআই) কার্তিক কুমার বসু, এএসআই মো. সাইদুজ্জামান ও এএসআই মসলেম ফোর্স নিয়ে নতুন হাউলী গ্রামের ঈদগাহর নিকট অবস্থান নেন। এ সময় ওই রাস্তা থেকে আলমডাঙ্গা থানার শ্রীরামপুর গ্রামের শওকত মুন্সীর ছেলে মাদক ব্যবসায়ী সুমন আহম্মেদকে (২৫) দাঁড় করিয়ে তাঁর ব্যাগ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় সৌপর্দ করা হয়।
একই দিনে শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার চন্ডিপুর গ্রামের সাইফুলের বাড়িতে ফেনসিডির আছে। এমন সংবাদে থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কার্তিক কুমার বসু ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে তাঁর বাড়ি তল্লাশী করে তাঁর নিজ ঘরের খাটের নিচ থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাঁকে আটক করেন।
আটক হওয়া সুমন ও সাইফুলের বিরোধে পৃথক পৃথকভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দামুড়হুদায় গাঁজা ফেনসিডিলসহ দুজন আটক

আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০১৯