শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঝড় তুলবে নতুন যে ইলেকট্রিক কার!

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৫:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! নয়া প্রযুক্তিতে আরও আধুনিক হচ্ছে টেসলার নয়া গাড়ি। আর সেই কারণে গাড়িকে আগের চেয়ে আরও বেশি গতি দিতে নতুন সফটওয়্যার আপডেট এনেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা।

মডেল এস পি ১০০ ডি বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রিক গাড়ি হওয়া সত্ত্বেও তাতে আরও গতি তুলতে এই আপডেট এনেছে নির্মাতা সংস্থা।
টেসলা গাড়ির দ্রুত গতি তোলা মোডকে বলা হয় ‘লুডিক্রাস’। এবার এই মোডেরই নতুন আপডেট ‘লুডিক্রাস প্লাস’ এনেছে সংস্থা। টেসলার পক্ষ থেকে দাবি করা হয়েছে, নতুন এই মোডে ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে পি১০০ডি গাড়ির সময় লাগবে ২.৩৪ সেকেন্ড। নতুন এই মোডের মাধ্যমে স্পোর্টস গাড়ি নির্মাতা সংস্থা পোর্শ-এর সবচেয়ে দ্রুত গতির গাড়ি ‘৯১৮ স্পাইডার’-এর সামান্যই পেছনে থাকবে। শূন্য থেকে ৬০ মাইল গতি তুলে ৯১৮ স্পাইডারের সময় লাগে ২.৩ সেকেন্ড।

পোর্শ ৯১৮ স্পাইডার ছোট আকারের দুই দরজার স্পোর্টস গাড়ি। আর সেখানে টেসলা মডেল এস চার দরজার বিলাসবহুল গাড়ি। তাই এই ধরনের বড় গাড়ির জন্য এই গতিকে খাটো করে দেখার উপায় নেই। ১০০ কিলোওয়াটআওয়ার ব্যাটারির মাধ্যমে এই গতি তুলতে সক্ষম হয়েছে মডেল এস। মডেল এস ছাড়াও মডেল এক্স গাড়িতেও ১০০ কিলোওয়াটআওয়ার ব্যাটারি রয়েছে। এই গাড়িতেও নতুন এই আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। আকারে বড় হওয়া সত্ত্বেও বর্তমানের লুডিক্রাস মোডে মডেল এক্স গাড়িটির শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে সময় লাগবে ২.৯ সেকেন্ড। নতুন আপডেটের পরে আরও কম সময়ে গাড়িটি এই গতি তুলতে পারবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ঝড় তুলবে নতুন যে ইলেকট্রিক কার!

আপডেট সময় : ০২:১৫:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭