শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

দামুড়হুদায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-৫

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৭:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় থেকে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বহনকারী প্রাইভেটকারসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃতু মতিয়ার রহমানের ছেলে আতিকুর রহমান লোটাস (৩৫), চুয়াডাঙ্গা ইসলামপুরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রউফ (৩৫), পশুহাটপাড়ার কামরুল ইসলামের ছেলে নাজমুল (১৯), দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল (১৮) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আকুল (১৭)। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রাইভেটকারসহ এদেরকে আটক করা হয়

। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার দর্শনা এলাকা থেকে একটি ফেন্সিডিলের বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে অবস্থান নেয়। এসময় সকাল ১১ টার দিকে ঢাকা মেট্রো-গ ৩১-৬০৬৬ নং প্রাইভেটকার কাউন্সিল মোড়ে পৌছালে তার গতিরোধ করে প্রাইভেটকারে থাকা ৫ জনকে আটক করে। পরে প্রাইভেট কার তল্লাশী করে ৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এসময় আটককৃতদেরকে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা দর্শনা এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে উল্টা পথে কার্পাসডাঙ্গা ঘুরে দামুড়হুদা এলাকা হয়ে চুয়াডাঙ্গা দিকে যাওয়ার পথে পুলিশের কাছে আটক হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

দামুড়হুদায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-৫

আপডেট সময় : ১১:৩৭:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮