বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার সিক্ত নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুরপাড়ার তৌফিক আহমেদ সিক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালীর বাংলাদেশ হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুরপাড়ার জহুরুল ইসলাম ওরফে ঝনুর ছেলে তৌফিক আহমেদ সিক্ত। সে বেশ কিছুদিন ধরেই রাজবাড়ীতে আরএফএল কোম্পানীতে চাকুরী করে আসছিলো। এই সুবাদে সেখানেই থাকতো সিক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলো সিক্ত। এসময় বাংলাদেশ হাট নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিক্ত ঘটনাস্থলেই মারা যায়। সাথে থাকা অপরজন রাশেদ আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিক্ত তিন ভাই বোনের মধ্যে মেজো এবং বাবা মায়ের একমাত্র ছেলে। বড় বোন তমা বিবাহিতা ও ছোট বোন লামিয়া চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার লাশ রাতেই জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাযাসহ দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, গতরাতে তার লাশ বাড়ি পৌঁছালে নিকটজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। সিক্ত’র ছোট বোন লামিয়ার আজ থেকে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার সিক্ত নিহত

আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮