বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারে ৩ জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় কবির হোসেন (২০) নামের এক যুবকের মাথা গুরুতর জখম হয়। চিৎলা হাসপাতাল থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার ফরজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫), ফরজ আলীর দ্ইু ছেলে কবির (২০) ও হাসান (১৭)। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পিছনে ফরজ আলীর কলার বাগানে প্রতিবেশি মৃত কলিমের স্ত্রী সাহান্নারার ছাগল প্রবেশ করে ছোট কলা গাছ ও কলার কাধিঁ খেতে থাকে। এ সময় ফরজ আলীর ছেলে কবির ছাগলটি তাড়িয়ে দেয় ও কলার গাছ খাওয়ার কথা বলতে গেলে দু’পরিবরের মধ্যে বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে মৃত কলিমের স্ত্রী সাহান্নারা তার ছেলে হাসিবুল ও হাসিবুলের চাচাত ৩ ভাই জামান মাস্টারের ৩ ছেলে হাসিবুল (৪৫), কারিবুল (৪০) ও তুহিন (৩০) মিলে কোদাল বাঁশ ও ঝাটা দিয়ে নুরুন্নাহার (৩৫) ও তার দুই ছেলে কবির ও হাসানকে আহত করে। নুরুন্নাহার ও ছোট ছেলে হাসান চিৎলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। কবিরের মাথায় কোদালের আঘাতে গুরুতর জখম হওয়ায় তাকে চিৎলা হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ কবিরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত কবির চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল তার পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম!

আপডেট সময় : ০১:১৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ১০ নভেম্বর ২০১৮