বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো চুরি : নারী চোর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৯:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আবারও চুরির সময় হাতেনাতে ধরা পড়লো মাস দু’এক আগে হাসপাতাল থেকেই ধরা পড়া চোর আসমা খাতুন নদী (২৪)। হাসপাতালের ডাক্তারসহ স্টাফদের মুখে থেকে আবার কন্ঠে শোনা গেল সেই চোর আবারও। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় হাতে নাতে আটক হয়েছে নদী নাদের এক মহিলা চোর। আটককৃত চোর আলমডাঙ্গা পশুহাটপাড়ার ইসমাঈল হোসেনের মেয়ে আসমা খাতুন নদী (২৪)।
জানা যায়, গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২০৭নং কক্ষের সামনে থেকে রিতা খাতুন নামের এক রোগীর ভ্যানিটি ব্যাগে হাত দিলে ধরা পড়ে নারী চোর নদী। এই নিয়ে দ্বিতীয়বারের মত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চুরির সময় ধরা পড়লো নদী। ইতোপূর্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ভ্যানিটি ব্যাগ থেকে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এই চোর নদী। পূর্বেও তাকে পুলিশে সোপর্দ করা হয়। কিছুদিন জেল হাজতে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবারও শুরু করেছে চুরি। অন্য আরেক সূত্রে জানা যায়, বর্তমানে আরো দুইটি চুরিসহ তার নামে আছে আরো দুইটি মামলা।
ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় রিতা খাতুন নদীকে হাতেনাতে ধরে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরের কক্ষে নিয়ে আসে। পরে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে এসআই আব্দুল করিম সঙ্গীয় মহিলা ফোর্স নিয়ে আটক করে নিয়ে যায় চোর নদীকে। এদিকে, নদীর কাছ থেকে উদ্ধার হয় রিতা খাতুনের কাছ থেকে চুরি হওয়া ৩৬০০ টাকা ও অন্য এক রোগীর ১৪৪১ টাকা। যা হাসপাতাল থেকেই তাদেরকে ফিরিয়ে দেয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো চুরি : নারী চোর আটক

আপডেট সময় : ১১:৩৯:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮