বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চুয়াডাঙ্গায় ইভটিজিংয়ের অপরাধে যুবকের জেল

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি মোড়ে এক কিশোরীকে চড় মাড়ার অপরাধে পিরোজখালি গ্রামের জাহাঙ্গীর (২০) নামে এক যুবককে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সাড়ে ১২টার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপিনাথপুর গ্রামের এক কিশোরী এম এ বারী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী গতকাল সকাল ৯টার দিকে সাতগাড়ি মোড়ে পৌছালে এক যুবক তাকে আচমকা চড় বসিয়ে দেয়। পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল আটককৃত আসামীকে থানা হেফাজতে নেয়। আটক ওই যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালি গ্রামের বদর উদ্দীন মালিথার ছেলে জাহাঙ্গীর হোসেন। পরে দুপুর সাড়ে ১২টার পর ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন। এসময় আটক জাহাঙ্গীরকে থানা পুলিশ ঘটনাস্থলে নিলে উক্ত আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেন। পরে পুলিশ সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় ইভটিজিংয়ের অপরাধে যুবকের জেল

আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮